বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

করোনাভাইরাস আক্রান্তে সবচেয়ে সঙ্কটে আমেরিক

  • আপডেট সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০, ৩.৪৬ পিএম
  • ৩২২ বার পড়া হয়েছে

কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না করোনাভাইরাস আক্রান্তের সংখ্যায়। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গোটা বিশ্বে ইতিমধ্যেই ১০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা। মৃত্যু হয়েছে ৫৩ হাজারেরও বেশি মানুষের। আক্রান্তের নিরিখে সারা বিশ্বে শীর্ষ স্থানে রয়েছে আমেরিকা। এখনও পর্যন্ত সেখানে প্রায় আড়াই লক্ষ আক্রান্ত হয়েছেন। তার পরেই রয়েছে ইটালি। সে দেশে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। তার পরেই রয়েছে স্পেন (১ লক্ষ ১২ হাজার ৬৫ জন), জার্মানি (৮৪ হাজার ৭৯৪), চিন (৮২ হাজার ৪৬৪)। বুধবার ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যা এক দিনে আক্রান্তের নিরিখে রেকর্ড। ওই দিন মৃত্যু হয়েছে ৬ হাজার মানুষের।  মৃত্যু সংখ্যায় বুধবারই নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে আমেরিকা, স্পেন ও ব্রিটেন।

মৃতের সংখ্যার নিরিখে সবচেয়ে খারাপ পরিস্থিতি ইটালিতে। সেখানে মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। আক্রান্তের পাশাপাশি পাল্লা দিয়ে জার্মানিতেও মৃত্যু বাড়ছে হু হু করে। সে দেশে ইতিমধ্যেই ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তার পরেই রয়েছে ফ্রান্স। বিশ্ব জুড়ে করোনার এই তাণ্ডবের মধ্যেই অবশ্য আশার আলো দেখা যাচ্ছে। ইতিমধ্যেই প্রায় দু’লক্ষেরও বেশি মানুষ করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com