সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

দিনাজপুরের ফুলবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান ও খাবার বিতরণ

  • আপডেট সময় সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১০.৪৬ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে রান্না করা খাবার, ত্রান ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

গত তিনদিনের ভারী বর্ষণে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের ঘর-বাড়ী ডুবে গেছে। অসহায় পরিবারের লোকজন আশ্রায় নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। সোমবার (২৫ সেপ্টেম্বর) শিবনগর ইউনিয়নের ঘাটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে রান্না করা খাবার ও  ত্রান বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন ও নির্বাহী কর্তকর্তা মীর আল কামাহ্ তমাল।এসময় ফুলবাড়ী শিবনগর ইউপি চেয়ারম্যান ছামেদুল ইসলাম ছিলেন।

এছাড়াও খয়েরবাড়ি ইউনিয়নের বালুপাড়া আশ্রয়নে জরুরি ভাবে প্রতিজনকে ৫ কেজি করে চাল বিতরন করা হয়। এসময় খয়েরবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান ও খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমানসহ ইউপি সদস্য গন উপস্থিত ছিলেন।

এ দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলের পক্ষ থেকে অসহায় পরিবারদের কাছে শুকনা খাবার পৌঁছে দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সৈয়দ হাসান মেহেদী রুবেল জানান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল ঢাকায় থাকায় তিনি সরাসরি উপস্থিত হতে পারেননি। তাই তার নির্দেশে তার পক্ষ থেকে আমরা এই ক্ষতিগ্রস্ত মানুষদের শুকনো খাবার পৌঁছে দিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com