বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

গৌরীপুরে বিভিন্ন আয়োজনে পালিত রাধাষ্টমী ব্রত

  • আপডেট সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৩.৪০ এএম
  • ২২৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,বুরো প্রধানঃ-ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় (২৩ সেপ্টেম্বর) শনিবার নরোত্তম সংঘের উদ্যোগে শ্রীশ্রী রাধা গোপীনাথ জিউ মন্দির আঙ্গিনায় রাধাষ্টমী ব্রত পালিত হচ্ছে।

অনুষ্ঠান উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনিন র‍্যালির শুভ উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম.নুরুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল, কালিখলা বাজার মন্দির কমিটির সভাপতি অজিত মোদক, শ্রীশ্রী গোবিন্দ জিউর মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন এস প্রমূখ।

অনুষ্ঠান সম্পর্কে কমিটির সভাপতি সুবল সরকার বলেন আমার জানামতে বিভিন্ন জায়গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হলেও কৃষ্ণ সখি রাধারাণীর জন্মতিথি তেমনভাবে উদযাপন করা হয় না, কিন্তু বাংলাদেশে আমরা এ দিনটি বিশদভাবে পালন করি। তিনি আরও বলেন ১০৮ জন সুসজ্জিত রমণী কলসি নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে সপ্তঘাটে জল ভরার দৃশ্য সত্যিই মনোরম। এছাড়াও রাধারানীর মহাঅভিষেক অনুষ্ঠানে আগত ভক্তরা প্রাণভরে দর্শন করে।

এ সম্পর্কে আরও জানতে চাইলে নরোত্তম সংঘের কর্ণধার পরমভক্ত অভিরাম দাস অলক সাংবাদিকদের জানান, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা রাধাষ্টমী ব্রত পালনের উদ্দেশ্যে আমাদের সাথে এসে মিলিত হয়ে এই অনুষ্ঠানকে আরও প্রানবন্ত করে তোলে। ভক্তদের পদচারনায় এই ৪ দিন মন্দির অঙ্গন মুখরিত থাকে এবং নারায়ণ রুপে জীবসেবার উদ্দেশ্যে আমরা আগামীকাল প্রায় ২ হাজার ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com