বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

টান টান উত্তেজনার মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজে পুলিশ প্রহরায় টেনডার জমা সম্পদ

  • আপডেট সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৩.৩২ এএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ-নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০২৩-২৪ অর্থবছরের এম এসআর সামগ্রী ক্রয় ও সংগ্রহের জন্য ৫০ কোটি টাকার টেন্ডার কার্যক্রম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রহরায় সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত ছিল ওই টেন্ডার কার্যক্রমের শিডিউল জমা দেওয়ার সময়সীমা।

টেন্ডার কার্যক্রম সমন্বয় করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সকাল থেকেই হাসপাতাল ক্যাম্পাসে নজিরবিহীন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা করে। এ নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছিল।

হাসপাতাল সূত্র জানায়, চলতি মাসের শুরু থেকে হাসপাতালের এম এস আর যন্ত্রপাতি কেনা সংক্রান্ত প্রায় ৫০ কোটি টাকার ঠিকাদারি কাজের শিডিউল বিক্রি কার্যক্রম শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। এই কার্যক্রম শুরু পর থেকে জেলা যুবলীগ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের দুটি পক্ষের মধ্যে টেন্ডার নিয়ে বিরোধ সৃষ্টি হলে গত ১৩ সেপ্টেম্বর হাসপাতাল ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সশস্ত্র মহড়ার ঘটনা ঘটে। পরে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার দুপুর ১২টার পর শিডিউল জমা দেওয়াার সময়সীমা শেষ হলে হাসপাতাল কর্তৃপক্ষ টেন্ডার বাক্স খুলে সাতটি গ্র“পে ২৭টি ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডার কার্যক্রমে অংশ নেয়। পরে উপস্থিত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সামনে টেন্ডার বাক্স খুলে হাসপাতাল কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com