সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ভারতে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি

  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৬.১৩ পিএম
  • ১২৫ বার পড়া হয়েছে

দুর্গাপূজা উপলক্ষে এবার বাংলাদেশ থেকে ভারতে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ৭৯টি প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেয়।

দুর্গাপূজা সামনে রেখে এবার ৫হাজার টন ইলিশের চাহিদার কথা জানিয়ে ছিলো কলকাতার মাছ ব্যবসায়ীরা। গত ১ সেপ্টেম্বর কলকাতা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে আবেদন করে। গত ৪ সেপ্টেম্বর তা বাণিজ্য মন্ত্রণালয়ে এসেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ভারতে ইলিশ রপ্তানিতে সাতটি শর্ত দেওয়া হয়েছে। সেগুলো হলো- রপ্তানি নীতি ২০২১-২৪ বিধিবিধান অনুসরণ করতে হবে। শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে রপ্তানি অনুমতিপ্রাপ্ত পণ্যের কায়িক পরীক্ষা যথাযথভাবে করতে হবে। প্রতিটি চালান জাতীয়করণ শেষে রপ্তানি সংক্রান্ত সব কাগজপত্র export2permit@minicom.gov.bd ঠিকানায় ইমেইল করতে হবে।

অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রপ্তানি করা যাবে না। প্রতিটি পণ্যচালান রপ্তানি কালে শুল্ক কর্তৃপক্ষ অটোমেটিক সিস্টেম ফর কাস্টম ডেটা (এএসওয়াইসিইউডিএ) ওয়ার্ল্ড সিস্টেম পরীক্ষা করে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রপ্তানি না করার বিষয়টি নিশ্চিত হতে হবে। এ অনুমতির মেয়াদ আগামী ২০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। তবে সরকার মৎস্য আহরণ ও পরিবহনের ক্ষেত্রে কোনোরূপ বিধিনিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ অনুমতির মেয়াদ শেষ হবে।

সরকার প্রয়োজনে যে কোনো ইলিশ রপ্তানি বন্ধ করতে পারবে। এ অনুমতির কোনো ভাবেই হস্তান্তরযোগ্য না, অনুমোদিত রপ্তানি কারক ছাড়া সাব-কন্ট্রাক্ট রপ্তানি করা যাবে না।

গত বছর পূজার সময় দুই হাজার ৯০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিলো বাণিজ্য মন্ত্রণালয়। তবে রপ্তানি হয় ১ হাজার ৩০০ টন। আগের বছরগুলোতেও একই পরিস্থিতি হয়েছিলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com