সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে বাংলাদেশ দলে ব্যাপক রদবদল

  • আপডেট সময় রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৮.৪১ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে বাংলাদেশের সামনে আর তিনটি এক দিনের ম্যাচ। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে এই সিরিজ়ের প্রথম দু’ম্যাচের দলে ব্যাপক রদবদল করা হয়েছে। অধিনায়ক সাকিব আল হাসান-সহ এশিয়া কাপের দলের একাধিক ক্রিকেটারকে রাখা হয়নি। নেতৃত্ব দেবেন লিটন দাস।

বিশ্বকাপের আগে আরও কয়েক জন তরুণ ক্রিকেটারকে দেখে নিতে চাইছেন বাংলাদেশ দলের নির্বাচকেরা। তাই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচের দলে নতুন মুখ তিন। তাঁরা হলেন লেগ স্পিনার রশিদ হোসেন, জোরে বোলার খালিদ আহমেদ এবং ব্যাটার জ়াকির হাসান। দলে ফেরানো হয়েছে প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল, মাহমুদুল্লা রিয়াদ, নুরুল হাসান সোহান এবং সৌম্য সরকারকে।

বিশ্বকাপের আগে প্রথম একাদশের নিয়মিত ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার কথা বলেছিলেন সাকিব। তাঁর বক্তব্য ছিল, ক্লান্তি এড়াতে বিশ্বকাপের আগে পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। সেই দাবি মতো, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’ম্যাচের দলে রাখা হয়নি সাকিবকে। রাখা হয়নি মুশফিকুর রহিম, তসকিন হাসান মাহমুদ এবং শরিফুল ইসলামকেও। এশিয়া কাপের দলে থাকা আরও তিন ক্রিকেটার মহম্মদ নাঈম, শামিম হোসেন এবং আফিফ হোসেনকেও বাদ দেওয়া হয়েছে।

এশিয়া কাপে ১৭ জনের দল গেলেও নিউজ়িল্যান্ড সিরিজ়ের জন্য ১৫ জনের দল বেছেছেন নির্বাচকেরা। বাংলাদেশের নির্বাচক কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদিন বলেছেন, ‘‘বিশ্বকাপ বড় প্রতিযোগিতা। দীর্ঘ দিন ক্রিকেটারের মানসিক এবং শারীরিকভাবে তরতাজা থাকতে হবে। দুটোই খুব গুরুত্বপূর্ণ। সে জন্য আমরা কয়েক জনকে বিশ্রাম দিয়েছি। সেই সুযোগে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে নতুন কয়েক জনকে দেখে নেওয়া যাবে। আমরা অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে দল গঠন করেছি।’’ উল্লেখ্য, বাংলাদেশ-নিউজ়িল্যান্ডের প্রথম দু’টি এক দিনের ম্যাচ হবে ২১ এবং ২৩ সেপ্টেম্বর। তৃতীয় ম্যাচ ২৬ সেপ্টেম্বর।

প্রথম দু’ম্যাচের বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, আনামুল হক বিজয়, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজ়িম হাসান সাকিব, তানজ়িদ হাসান তামিম, জাকির হাসান, রশিদ হোসেন এবং সৈয়দ খালেদ আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com