সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ভাঙ্গা- মাওয়া পরীক্ষামূলক ট্রেন ছুটলো ১২০ কিলোমিটার গতিতেঃউৎসুক লোকজনের ভীড়

  • আপডেট সময় রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৬.১৫ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে

 

মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা ( ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মা সেতুর উপর দিয়ে মাওয়ার প্রান্তে ১২০ কিলোমিটার গতিতে ছুটলো পরীক্ষামূলক ট্রেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি ৬০ কিলোমিটার বেগে ভাঙ্গা থেকে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ বিষয়ে পদ্মা রেল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সহকারী প্রকৌশলী মো. শাদমান শাহরিয়া সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে একটি আন্তঃনগর ট্রেন ৬০ কিলোমিটার বেগে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। একই ট্রেনটি সকাল সাড়ে ৯টার সময় ৮০ কিলোমিটার বেগে মাওয়া থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল ১০টা ৪০ মিনিটে ভাঙ্গা থেকে মাওয়া উদ্দেশ্যে ১০০ কিলোমিটার বেগে ছেড়ে যায়। বেলা সাড়ে ১১টার সময় ভাঙ্গার উদ্দেশ্যে ১২০ কিলোমিটার বেগে ট্রেনটি ট্রায়াল রান করানো হয়। পরপর দুদিন এভাবে চালানো হবে।
ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার এম শাজাহান জানান, ট্রেনটি ঈশ্বরদী থেকে রাতেই ফরিদপুরের ভাঙ্গা ষ্টেশনে পৌঁছায়। ভাঙ্গা-ঢাকা রেলপথ ও পদ্মা রেলওয়ে সেতুর উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন ও পণ্যবাহী ট্রেন গতি পরীক্ষার জন্য ট্রায়াল দেওয়া হয়। প্রথম ট্রায়ালে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে, দ্বিতীয় ট্রায়ালে সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে, তৃতীয় ট্রায়ালে সর্বোচ্চ ১০০ কিলোমিটার ও সর্বশেষ ১২০ কিলোমিটার গতিতে চলাচল করে।

এদিকে শুক্রবার সর্বোচ্চ গতিতে পরীক্ষামূলক ট্রেন চালানোর ব্যাপারে রেললাইনের আশপাশে রবিবার রেলওয়ের পক্ষ থেকে মাইকিং করা হয়। কোনমতেই যাতে লোকজন চলাচল কিংবা গরু ছাগল চরানো না হয়,এজন্য স্থানীয় জনসাধারণকে সতর্ক করা হয়। ভাঙ্গায় পরীক্ষা মূলক ট্রেন চালানোর ব্যাপারে স্থানীয় জনসাধারণের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ – উদ্দীপনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com