সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

স্বর্ণ চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ কর্মকর্তাকে বরখাস্ত করেছে ঢাকা কাস্টমস

  • আপডেট সময় বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ৫.২৯ পিএম
  • ১৩০ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউসের গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরির ঘটনায় ৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা কাস্টমস হাউস।

কাস্টমস কমিশনার এ কে এম নুরুল হুদা আজাদ বরখাস্তের চিঠিতে সই করেছেন বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার  নিশ্চিত করেছেন।

বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা সাইদুল ইসলাম শাহেদ, মো. শহিদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ।

২ সেপ্টেম্বর স্বর্ণ চুরির ঘটনা ঢাকা কাস্টমসের নজরে আসে এবং ৩ সেপ্টেম্বর রাতে বিষয়টি ঘোষণা করা হয়।

এরপর ঢাকা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়।

মামলার বিবরণী অনুযায়ী, ২০২৩ সালে উদ্ধার হওয়া ৪৮টি ডিএম বার  যার মোট ওজন ৮ দশমিক ০২ কেজি এবং ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে জব্দ করা ৩৮৯টি ডিএম বার যার মোট ওজন ৪৭ দশমিক ৪৯ কেজি, যেগুলো লকার থেকে চুরি হয়েছিল।

২ সেপ্টেম্বর দুপুর ১২টা ১৫ মিনিট থেকে সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে কেউ স্টিলের আলমারির লকার ভেঙে সোনা চুরি করে।

চুরি হওয়া এই স্বর্ণের মূল্য প্রায় ৪৫ কোটি টাকা। মামলাটি বর্তমানে পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করছে।-ইউএনবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com