সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

তুরাগে নৌকা ভ্রমণ করলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

  • আপডেট সময় সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ৭.৩১ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সোমবার বাংলাদেশে আনুষ্ঠানিক সফর সূচি শেষ করার আগে তুরাগ নদে নৌকা ভ্রমণ করেছেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ম্যাক্রোঁর নৌকাভ্রমণ নির্ধারিত ছিল না তবে তিনি এ ভ্রমণ উপভোগ করেছেন।

ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন মন্ত্রী হাছান মাহমুদ ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

ড. হাছান তার ফেসবুক প্রোফাইলে দুটি ছবি আপলোড করে লিখেছেন, ‘ঢাকার তুরাগ নদে নৌকা ভ্রমণের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সেলফি। তিনি নৌকা ভ্রমণ অনেক উপভোগ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সংক্ষিপ্ত সফরে রবিবার সন্ধ্যায় ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকায় আসেন। গত তিন দশক পর এটিই কোনো ফরাসি প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর।

প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট মিটাররান্ড সর্বশেষ ১৯৯০ সালের ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করেছিলেন।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

এর আগে রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে আয়োজিত ভোজসভায় যোগ দেন তিনি। দুই নেতা সহযোগিতা বাড়ানোর জন্য কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সই করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com