শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না রিমান্ডে

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৬.১৩ পিএম
  • ২৯৯ বার পড়া হয়েছে

রামপুরা থানায় করা নাশকতার মামলায় যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এরআগে রামপুরা থানা পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামির পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

এদিকে সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা আইনজীবী সমিতির ভবনের দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলন করেন মুন্নার আইনজীবীরা।

সংবাদ সম্মেলনে মুন্নার আইনজীবী ও কেন্দ্রীয় যুবদলের আইন বিষয়ক সম্পাদক নিহার হোসেন ফারুক বলেন, গত ৮ মার্চ বিনা পরোয়ানায় আবদুল মোনায়েম মুন্নাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর শাহজাহানপুর থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। সে মামলায় জামিন পেলেও একের পর এক ৫টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তবে কোনো মামলার এজাহারেই আবদুল মোনায়েম মুন্নার নাম ছিল না। এমন কার্যক্রমের বিরুদ্ধে আমরা মহামান্য হাইকোর্টে রিট করলে মুন্নাকে এভাবে মামলায় গ্রেপ্তার দেখানো কেন অবৈধ হবে না মর্মে রুল ইস্যু করে। এছাড়া রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জেলগেট থেকে এবং এজাহারে নাম না থাকলে কোনো মামলায় গ্রেপ্তার না দেখাতে নির্দেশ দেন হাইকোর্ট বিভাগ। কিন্তু পরবর্তীতে পুলিশ উচ্চ আদালতের এই আদেশ অগ্রাহ্য করে পুনরায় যাত্রাবাড়ী থানার আরেক মামলায় নাম না থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার দেখানো হয়।

তিনি বলেন, এরপর ফের রিট করা হলে হাইকোর্ট বিভাগ পুনরায় একই রুল প্রদান করেন যে, এভাবে মামলায় গ্রেপ্তার দেখানো কেন অবৈধ হবে না এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জেলগেট হতে বা কোনো মামলার এজাহারে নাম না থাকলে গ্রেপ্তার না দেখাতে নির্দেশ প্রদান করে। কিন্তু গত ৩০ আগস্ট সব মামলার জামিন নামা দাখিল করলেও যুবদল সেক্রেটারিকে না ছেড়ে ফের এজাহারে নাম না থাকা রামপুরা থানার আরেক মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com