মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

“কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিজস্ব অফিসিয়াল অ্যাপস: শিক্ষার্থীদের জন্য নতুন ডিজিটাল সহায়ক”

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ১১.৩৩ পিএম
  • ২৯৫ বার পড়া হয়েছে

হোসাইন মোহাম্মদ আরাফাত,কুবি থেকেঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্প্রতি তাদের নিজস্ব অফিসিয়াল অ্যাপস চালু করেছে। এই অ্যাপসটি Android Play Store এবং Apple App Store-এ পাওয়া যায়। অ্যাপসটি ব্যবহার করে যে কেউ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তথ্য এবং উপাত্ত সম্পর্কে জানতে পারবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় প্রফেসর ডক্টর এ এফ এম আব্দুল মহিন স্যারের নেতৃত্বে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল রূপান্তরের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই অ্যাপটি তার এই প্রতিশ্রুতির একটি দৃষ্টান্ত প্রমাণ। শিক্ষার্থী ছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অফিসিয়াল অ্যাপসটি অভিভাবক, ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনেক উপকারী হবে। তারা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ খবর,বিজ্ঞপ্তি এবং ঘটনাগুলি এই অ্যাপস এর মাধ্যমে জানতে পারবেন। শিক্ষক এবং শিক্ষার্থীরা তাদের নির্ধারিত বাসের সময়সূচী সম্পর্কে জানতে পারবেন। এই অ্যাপসের মধ্যে একটি বর্ষপঞ্জি যুক্ত করা হয়েছে যার ফলে শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা ধর্মীয় উৎসব,অনুমোদিত ছুটির উপলক্ষ্য, তারিখ এবং দিন সম্পর্কে জানতে পারবে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা ভর্তি প্রক্রিয়া, প্রয়োজনীয় ডকুমেন্টস, এবং অন্যান্য বিষয়ে তথ্য পেতে অ্যাপটি ব্যবহার করতে পারবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় অ্যাপসের অন্তর্গত বিষয়গুলি হলো:

১.ডিরেক্টরি (শিক্ষক এবং কর্মকর্তাদের যোগাযোগের বিবরণ)
২. ক্যালেন্ডার।
৩.বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ খবর।
৪.বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বিজ্ঞপ্তি।
৫. বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ঘটনা।
৬.কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসের সময়সূচী।

বিশেষ করে, এই অ্যাপটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি অত্যাধুনিক এবং কার্যকর সরঞ্জাম হবে। এটি তাদের একাডেমিক এবং সামাজিক জীবনকে সহজতর করবে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অনেক পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব অ্যাপ চালু করেছে যাতে এটি শিক্ষার্থীদের জন্য একটি নতুন ডিজিটাল সহায়ক হিসেবে কাজ করে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অ্যাপসটি শিক্ষার্থী, অভিভাবক, ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী এবং কর্মকর্তাদের জন্য ইনস্টল করা জরুরী । এটি বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের যোগাযোগ এবং সহযোগিতা বৃদ্ধিতে সহায়তা করবে। যার ফলে তারা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে আপ-টু-ডেট থাকতে পারবে।

আইসিটি সেলের কয়েকজনের এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্য অনুযায়ী উল্লেখ্য যে, এই অ্যাপসটি ২০২৩ সলের ৩রা এপ্রিল গুগল প্লে-স্টোরে রিলিজ হয়। ১.১.১ ভার্সনের এবং এটি অ্যান্ড্রয়েড সিস্টেম ৫ ও এর উপরের অপারেটিং সিস্টেমের জন্য প্রযোজ্য। তবে বর্তমানে এটিতে এখনো অনেক ত্রুটি রয়েছে যেগুলো আস্তে আস্তে ঠিক করে ব্যাবহার উপযোগী করে তোলা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com