মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

লাখ লাখ আফগানকে বাঁচাতে দাতাদের প্রতি সাহায্যের আহ্বান : ডব্লিউ এইচ ও

  • আপডেট সময় শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ১২.৫৬ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে, আফগানিস্তানের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে সহায়তা করার জন্য তহবিল ও সম্পদের অভাব; কয়েক দশকের অস্থিতিশীলতা ও প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত দেশটির লাখ লাখ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে।

শুক্রবার নতুন সতর্কতার মাধ্যমে ডব্লিউ এইচ ও আফগান স্বাস্থ্য সংকট মোকাবেলায় সহায়তা করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। ডব্লিউএইচও বলেছে, নিষ্ক্রিয়তার পরিণতি হবে সর্বনাশা।

ডব্লিউএইচও উল্লেখ করেছে যে, যদি বিনিয়োগ বাড়ানো না হয়, তবে ৮০ লাখ আফগান অপরিহার্য ও গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী স্বাস্থ্য সহায়তা পাওয়ার সুযোগ হারাবে এবং সাড়ে চার লাখ রোগী জীবন রক্ষাকারী ট্রমা(আঘাত জনিত সমস্যা) পরিষেবায় কোনো সেবাই পাবে না।

এছাড়া, মানসিক স্বাস্থ্য সংকটে থাকা আনুমানিক ১৬ লাখ মানুষ এই সংক্রান্ত পরামর্শ ও মনোসামাজিক সহায়তার সুযোগ লাভ থেকে বঞ্চিত হবে।

ডব্লিউএইচও-এর মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইয়েসাস বলেন, আফগানিস্তানের পরিস্থিতি ভয়াবহ। স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্যকেন্দ্রগুলোর জন্য তহবিল ও উপকরণের সংকট অগণিত জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।

দাতা গোষ্ঠীর প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ” সবচেয়ে বেশি সংকটে রয়েছে নারী ও শিশুরা। আমি দাতাদেরকে উদারহস্তে দান করার আহ্বান জানাচ্ছি; যাতে আমরা জীবন রক্ষার কাজ চালিয়ে যেতে পারি।”

জাতিসংঘ এই বছর আফগানিস্তানের জন্য ৩২৬ কোটি ডলার মানবিক তহবিলের জন্য আবেদন জানিয়েছে। কিন্তু দাতারা ৮ আগস্ট পর্যন্ত মাত্র ৮০ কোটি ডলার দিয়েছে; যা আবেদন করা অর্থের ২৫ শতাংশের কম। দেশটির আনুমানিক জনসংখ্যা চার কোটি। এদের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি মানুষের জন্য জরুরি সহায়তা প্রয়োজন।

শুক্রবার ডব্লিউএইচও উল্লেখ করেছে, শিক্ষা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞার কারণে স্বাস্থ্যসেবা পাওয়ায় ক্ষেত্রে বর্ধিত বাধার সম্মুখীন হচ্ছে নারী ও মেয়েরা। এ কারণে তাদের দুরবস্থা তীব্রতর হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com