সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

মুন্সীগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ১ জন নিহত

  • আপডেট সময় শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ৭.২৭ পিএম
  • ১২৮ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ির কাছে বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার ছেলে।  শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত হয়েছেন মোটলসাইকেলের চালক আমির হোসেন (৪০) এবং গুরুতর আহত হয়েছেন তার ছেলে আরোহী বিল্লাল হোসেন (১১)।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, কেরাণীগঞ্জের তেঁগরিয়ার বনগাঁও এলাকার বাসিন্দা রোকন মিয়ার ছেলে আমির তার ছেলেকে নিয়ে ছুটির দিন মাওয়ায় বেড়াতে যাচ্ছিলেন। মাওয়াগামী লেনের পেছন থেকে একটি দ্রুতগামী বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে, মোটরসাইকেল ছিটকে পরে ২ জনই গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আমিরকে মৃত ঘোষণা করেন।

বিল্লালকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং  বাসটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানান সুমন দেব।

তিনি আরও বলেন, লাশটি শ্রীনগরের হাসাঁড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। মহাসড়কটিকে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com