সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কার্ডধারীরা চলতি মাসে ৬০ কেজি করে চাল পাবেন: খাদ্যমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ৭.০১ পিএম
  • ১৩০ বার পড়া হয়েছে

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারীরা এ মাসে (চলতি আগস্টে) ৬০ কেজি করে চাল পাবেন।
‘খাদ্য বান্ধব কর্মসূচি’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগ এ কথা উল্লেখ করে। খাদ্যমন্ত্রী বলেন, নিম্ন আয়ের মানুষ সরাসরি এ কর্মসূচি থেকে উপকৃত হচ্ছে। পৃথিবীর কোথাও এমন মহৎ কর্মসূচি নেই।

খাদ্যমন্ত্রী মন্ত্রী আজ বৃহস্পতিবার নওগাঁর নিয়ামতপুরে খাদ্য বান্ধব কর্মসূচি’র আওতায় চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনের সময় উপকারভোগীদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, জনসাধারণের সুবিধার কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১৫ টাকা কেজিতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল দেওয়া হচ্ছে। ডিজিটাল কার্ডের মাধ্যমে এ কার্যক্রম চলছে। এ মাসে এক সাথে দুই মাসের জন্য একেক জন কার্ডধারীকে ৬০ কেজি চাল দেওয়া হচ্ছে।
খাদ্যমন্ত্রী বলেন, বর্তমানে খাদ্য গুদামে রেকর্ড পরিমান খাদ্য মজুত আছে। কোন ধরনের সংকট নেই। অভ্যন্তরীণ উৎস থেকে অতিরিক্ত আরো ২ লাখ টন চাল আমরা সংগ্রহ করতে যাচ্ছি। প্রয়োজনে মজুত আরো বাড়াতে উদ্যোগ নেওয়া হবে।’
তিনি জানান, জনসাধারণের পাশে এই সরকার সবসময় আছে এবং থাকবে। পাশাপাশি সরকারের ওএমএস কর্মসূচিতে চাল ও আটা বিক্রয় কার্যক্রম চলমান আছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক, প্রচার সম্পাদক রণজিৎ সরকার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com