সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে কক্সবাজার ও চট্টগ্রামে সংঘর্ষ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ৯.৪৭ পিএম
  • ১২৯ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে কক্সবাজার ও চট্টগ্রামে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।

এরমধ্যে, কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ফোরকান উদ্দিন (৫৬) নামে একজন নিহত হয়েছেন। আর পুলিশসহ আহত হয়েছেন জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী। নিহত ফোরকান পৌরসভার ১নং ওয়ার্ডের আবদুল বারীপাড়ার বাসিন্দা।

বিকেলে চকরিয়ার বায়তুশ শরফ সড়কে সাঈদীর গায়েবানা জানাজার আয়োজন করে জামায়াতের নেতাকর্মীরা। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ সেখানে পৌঁছালে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

এদিকে, বিকেলে চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে জড়ো হতে থাকেন জামায়াত-শিবিরের নেতার্মীরা। অনুমতি না থাকায় মসজিদের দুইটি ফটকই বন্ধ করে দেয়া হয়। এক পর্যায়ে প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করলে ধাওয়া দেয় পুলিশ।

এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। চলে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া। পরে অ্যাকশনে যায় পুলিশ। এ সময় সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com