সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নাশকতা করতে চাইলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ৯.৩৩ পিএম
  • ১২৯ বার পড়া হয়েছে

জামায়াত যদি নাশকতার পথ বেছে নেয় সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেলোয়ার হোসাইন সাঈদীর সমর্থকদের বিশৃঙ্খলা পেশাদারীত্বের সাথে দমন করেছে পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সরকার কোনোভাবে নৈরাজ্য চায় না, হতেও দেবে না। আমরা এইখানে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে দেইনি। তাদের আমরা বুঝিয়ে শুনিয়ে ডেডবডি পাঠিয়ে দিয়েছি। আমরা দেশে কোনো অশান্তি সৃষ্টি করতে দেবো না, এটা পরিষ্কার কথা। আমি আশা করবো, তাদের শুভবুদ্ধির উদয় হবে। তারপরও যদি তারা অশান্তি সৃষ্টি করতে চায় তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে।

গত সোমবার (১৪ আগস্ট) রাতে ৮টা ৪০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএসএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদী।

মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর ৫টার দিকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বিএসএমএমইউ থেকে বের হওয়ার চেষ্টা করলে তাতে বাধা দেয় উপস্থিত কর্মী-সমর্থকরা। এর এক পর্যায়ে সাঈদী সমর্থকরা অ্যাম্বুলেন্সটির চাকা পাংচার করে দেয়। এতে দেখা দেয় উত্তেজনা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাঈদী সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে সাইদী অনুসারীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। এর মাঝে অ্যাম্বুলেন্স পাল্টে নতুন আরেকটি অ্যাম্বুলেন্সে তোলা হয় দেলাওয়ার হোসাইন সাইদীর মরদেহ। পরে রাস্তা পরিষ্কার হলে অ্যাম্বুলেন্সটি বিএসএমএমইউ থেকে বেরিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com