শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর প্রভাবে বরিশাল -ঢাকা লঞ্চে কমেছে যাত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ৮.৪৩ পিএম
  • ৩৫৩ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধিঃ পদ্মাসেতু চালু হওয়ায় ঢাকা থেকে ৩ ঘণ্টায় বরিশাল আসছে দূর পাল্লার বাসগুলো। ইতিমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে বরিশাল -ঢাকা নৌরুটের লঞ্চগুলোতে। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে কমেছে দক্ষিণাঞ্চলের লঞ্চ চলাচল। এ ছাড়া বড় লঞ্চগুলোতে প্রথম শ্রেণির কেবিন বুকিং ও নেমে এসেছে অর্ধেকের নিচে।

সোমবার বরিশাল লঞ্চঘাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে মাত্র ৩টি বিলাসবহুল লঞ্চ ছেড়ে যাচ্ছে। এগুলো হলো,পারাবাত ১১, সুন্দরবন-১৬ ও এমভি শুভরাজ। এসব লঞ্চে আগের মতো ভিড় চোখে পড়েনি। উল্লেখ্য গত রোববারও বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ৩টি লঞ্চ ছেড়ে যায়।

কয়েক মাসের ব্যবধানে কমেছে লঞ্চ। ঢাকা-বরিশাল রুটে বর্তমানে মোট ২০ টি লঞ্চ চলাচল করছে। শিডিউল করে এসব লঞ্চ ঘাট থেকে ছেড়ে যায়।
লঞ্চের যাত্রীও কম। প্রথম শ্রেণির কেবিনের বুকিং অর্ধেকের ও নিচে নেমে এসেছে। এ ছাড়া আগে সিঙ্গেল কেবিন ১২০০ ও ডাবল কেবিন ২০০০ টাকা বিক্রি হতো তবে তা এখন কমে সিঙ্গেল কেবিন ৮০০ টাকা ও ডাবল কেবিন ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ডেক টিকিট ৩০০ টাকা থেকে কমে বিক্রি হচ্ছে ২০০ টাকায়।

এমভি পারাবাত ১১ লঞ্চের সুপারভাইজার মিজানুর রহমান বলেন, ‘এখন এমনিতেই ডাল সিজন। তারপর পদ্মা সেতু চালু হয়েছে মানুষ এখন বাসে কিছুটা বেশি আসা-যাওয়া করবে। ১০৪টি কেবিনের মধ্যে মাত্র ৪০টি বুকিং হয়েছে।’

সুন্দরবন ১৬ লঞ্চের বুকিং ইনচার্জ আরাফাত হোসেন বলেন, ‘১৪০টি কেবিনের মধ্যে মাত্র ৬০টি বুক হয়েছে। এখন বোঝা যাচ্ছে পদ্মা সেতুর প্রভাবের কারণে যাত্রী কমার মূল কারন তবে আশা করি সৌখিন বরিশালের মানুষ লঞ্চেই যাবেন।

লঞ্চে যাতায়াত করা যাত্রী নুসরাত জাহান বলেন, এখন খুব সহজেই লঞ্চের কেবিনের টিকিট পাওয়া সম্ভব হচ্ছে, আগে টিকিট পেতে বেগ পেতে হতো একেকটা টিকিট যেনো সোনার হরিন ছিলো।

সড়কপথে প্রতিনিয়ত দূর্ঘটনার স্বীকার হওয়ায় বর্তমানে নদী পথে যাত্রা নিরাপদ।লঞ্চ কর্তৃপক্ষ বলেন আশা করি আগের মতো নদী পথে যাত্রীর সমাগম হবে ইনশাআল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com