সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

সমুদ্র পথে ইতালি যাওয়ার সময় নৌকাডুবে ৭ বাংলাদেশী নিখোঁজ

  • আপডেট সময় শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ৯.১২ পিএম
  • ১৩০ বার পড়া হয়েছে

সমুদ্র পথে ইতালি যাওয়ার সময় নৌকাডুবে নরসিংদীর ৭ যুবক নিখোঁজ হয়েছে। সম্প্রতি দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকা ডুবে এ হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার রাতে তাদের নিখোঁজের খবর বাড়িতে পৌঁছায়। নিখোঁজ প্রত্যেকেই নরসিংদীর বেলাব উপজেলার বাসিন্দা।

নিখোঁজ ব্যক্তিরা হলেন-বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোখলেছুর রহমান (২০), একই এলাকার মৃত হাছেন আলীর ছেলে আনোয়ার হোসেন কামাল (২৫), ভাটের চর গ্রামের হাসান উদ্দিনের ছেলে মাসুদ রানা (২২), দুলালকান্দি গ্রামের হারুন রশিদের ছেলে মনির হোসেন (২২), একই এলাকার আ. মোতালিব মিয়ার ছেলে রবিউল (৩৩), টান লক্ষ্মীপুর গ্রামের মহরম আলীর ছেলে স্বাধীন মিয়া (২০) ও নিলক্ষিয়া গ্রামের আমান মিয়া (২১)।

নিখোঁজ কামাল মিয়ার ছোট ভাই জামাল মিয়া জানান, নিখোঁজরা ১০ থেকে ১২ লাখ টাকা খরচ করে দুলাল কান্দি গ্রামের লাল মিয়ার ছেলে জাকির হোসেন এবং নুর কাসেমের স্ত্রী শাহিনুরের (জাকিরের ফুপু) মাধ্যমে অবৈধ ভাবে ইতালি যাওয়ার উদ্দেশ্যে ৫-৬ মাস আগে দেশ ছাড়েন। বেশ কিছুদিন গেম ঘরে রেখে গত বুধবার রাত ৮টার দিকে ডিঙি নৌকায় তুলে ইতালির পথে যাত্রা করেন। কিন্তু ৪০ মিনিট পর ডিঙি নৌকা ডুবে যায়। জাকিরের তত্ত্বাবধানে ২০ জন থেকে ১২ জন ফিরে আসলেও ৭ জন নিখোঁজ রয়ে যায়। এ তথ্য দালাল জাকির হোসেন স্থানীয় মিলন মেম্বারের মাধ্যমে আমাদের জানায়। এর মধ্যে আমার ভাইও নিখোঁজ।

এদিকে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিখোঁজ হওয়ার খবরে দালাল জাকির হোসেন ও শাহিনুরের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাদের পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে আত্মগোপনে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com