মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ডিজিটাল আইনের সব মামলা চলমান থাকবে : অ্যাটর্নি জেনারেল

  • আপডেট সময় সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ৮.২৪ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে

ডিজিটাল নিরাপত্তা আইনে পরিবর্তন আসছে। নামসহ কয়েকটি ধারা পরিবর্তন হবে এ আইনে। তবে চলমান মামলাগুলো বাতিল হবে না। মামলাগুলোর বিচার আগের আইনেই চলবে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

যখন কোনো আইন বাতিল বা পরিবর্তন করা হয় সেখানে একটা সেভিং ক্লোজ দেওয়া হয় জানিয়ে তিনি বলেন, যে মামলাগুলো চলমান আছে; সেই মামলাগুলোর ক্ষেত্রে ধরে নিতে হবে এই আইনটা বিলুপ্ত হয়নি।

আইন পরিবর্তনের সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করেন দেশের প্রধান এ আইন কর্মকর্তা।

ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তিত ধারার মধ্যে রয়েছে ২৮, ২৯, ৩১ এবং ৩২ ধারা। এর মধ্যে ২৮ ধারায় সাজা কমানো ও জামিন-যোগ্য করা হয়েছে। ২৯ ধারায় কারাদণ্ড বিলুপ্ত করে শুধু জরিমানা করা হয়েছে। অর্থদণ্ড ২৫ লাখ অনাদায়ে কারাদণ্ড সর্বোচ্চ ৩ থেকে ৬ মাস (মানহানি কর তথ্য প্রচার করলে)। ৩১ ধারার ৭ বছর কারাদণ্ড থেকে ৫ বছর কারাদণ্ড করা হয়েছে। এবং ৩২ ধারায় সাজায় পরিবর্তন আসছে। এর বাইরেও জামিন অযোগ্য ধারাগুলো জামিন-যোগ্য করা হয়েছে। দ্বিতীয় বার অপরাধ করলেও আগের সাজাই থাকবে। সাজা বৃদ্ধি করা হবে না।

এর আগে, সকালে মন্ত্রিসভার বৈঠকে বহুল আলোচিত ও বিতর্কিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com