মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

দেশের জনগণ ছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগের আর কোনো প্রভু নেই :প্রধানমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ৫.১৫ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণ ছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগের আর কোনো প্রভু নেই।

রবিবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সূচনা বক্তব্যে তিনি বলেন, ‘জনগণই আওয়ামী লীগের প্রভু। জনগণের কাছে আমরা দায়বদ্ধ।’

তিনি আরও বলেন, তার দল আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে।

আওয়ামী লীগ সভাপতি গত সাড়ে ১৪ বছরের অর্জনগুলো তৃণমূল পর্যায়ে তুলে ধরার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দিয়ে তিনি বলেন, তাদেরকে (আওয়ামী লীগ) সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।

সভায় আওয়ামী লীগের প্রায় ৫ হাজার নেতা-কর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধি রা অংশ নেন।

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, মহানগর, জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র, সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

প্রতিটি জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ দলীয় নেতাদের দিকনির্দেশনা দিতে এ ধরনের সভার আয়োজন করে থাকে। সর্বশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০১৭ সালের ২৩ জুন এ ধরনের সভা অনুষ্ঠিত হয়।

ডিসেম্বরের শেষ সপ্তাহ বা পরের বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com