মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

চুয়াডাঙ্গায় প্রায় আড়াই কেজি ওজনের ৪টি স্বর্ণের বার জব্দ আটক ১

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ৭.৩১ পিএম
  • ১৩২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনার সুলতানপুর সীমান্ত থেকে প্রায় আড়াই কেজি ওজনের ৪টি স্বর্ণের বার জব্দ করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। এসময় এক ব্যক্তিকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৭টায় দর্শনা হঠাৎপাড়া রেলক্রসিং এলাকায় থেকে তাকে আটক করা হয়।

আটক কুসুম পোদ্দার (৪৭) গাজীপুর জেলার টুঙ্গি থানার মনুনগর টুঙ্গিভরান গ্রামের হারিসাধন পোদ্দারের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বারসহ কুসুম পোদ্দার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

তিনি বলেন, এসময়  ১টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ২ লাখ টাকা।

তিনি আরও বলেন, স্বর্ণের বারের শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা ও নিজ জিম্মায় রাখার অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।

আটক আসামির বিরুদ্ধে নায়েক রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের এবং সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কর্নেল সাঈদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com