মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ৫জঙ্গি নিহত

  • আপডেট সময় শুক্রবার, ২১ জুলাই, ২০২৩, ৫.১৭ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

আফ্রিকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড জানিয়েছে, তারা সোমালিয়ার মধ্যাঞ্চলে বিমান হামলা চালায় যাতে আল-শাবাবের ৫ জঙ্গি নিহত হয়েছে।

এক বিবৃতিতে এ এফ আর কম বৃহস্পতিবার জানিয়েছে, ১৯ জুলাই গালকাড থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণে হরিরি কালের কাছে একটি প্রত্যন্ত এলাকায় সম্মিলিত আত্মরক্ষামূলক বিমান আক্রমণ চালানো হয়।

আফ্রিকম জানিয়েছে, আল-শাবাবের বিরুদ্ধে লড়াইরত সোমালি জাতীয় সেনা বাহিনীর সমর্থনে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের অনুরোধে ঐ হামলা চালানো হয়।

আফ্রিকম জানিয়েছে তারা বুধবারের অভিযানের ফলাফল মূল্যায়ন অব্যাহত রাখবে এবং উপযুক্ত সময়ে” অতিরিক্ত তথ্য সরবরাহ করবে।

সোমালি সরকার ২০০৬ সাল থেকে আল-শাবাব জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে। প্রধান প্রধান শহর থেকে ঐ জঙ্গি সংগঠনটিকে হটিয়ে দেওয়া হয়েছিল তবে দলটি গ্রামাঞ্চলেরবিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে চলেছে।

২০২২সালের আগস্ট মাসেসোমালিসেনাবাহিনী তাদের নিজস্বস্থানীয়যোদ্ধাদের সহায়তায় একটি সামরিক অভিযান শুরু করে।তারা জঙ্গিগোষ্ঠীর কাছ থেকে সোমালিয়ার মধ্যাঞ্চলের কিছু অংশ দখল করে নেয়।

তবে জঙ্গিরাপাল্টা হামলা চালিয়ে সামরিক ঘাঁটিগুলিএবং দক্ষিণ ও মধ্যাঞ্চলে সরকারি বাহিনীর ব্যাপক ক্ষতিকরেছে।

এদিকে, সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হুসেইন শেখ-আলী এ সপ্তাহে জানিয়েছেন, ডিসেম্বর মাসে নিউইয়র্কে একটি সম্মেলনে সোমালি সরকার সোমালি সেনাবাহিনীর জন্য তহবিল সংগ্রহের মাধ্যমে আর্থিক সহায়তা পাওয়ার আশা করছে।

আলী বলেন, সোমালিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক,সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইউরোপীয় ইউনিয়ন সোমালিয়ার নিরাপত্তা খাতের জন্য একটি আন্তর্জাতিক দাতা সম্মেলনের কো-ষ্পন্সার হিসাবে কাজ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com