সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

আরো শক্তিশালী হলো বাংলাদেশের পাসপোর্ট

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ২.০৫ পিএম
  • ১৩৩ বার পড়া হয়েছে

বৈশ্বিক পাসপোর্ট সূচকে চলতি বছর পাঁচ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত নতুন তালিকায় বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ৯৬তম।

এর আগে, চলতি বছরের ১০ জানুয়ারি প্রকাশিত তালিকায় লিবিয়া ও কসোভোর সঙ্গে যৌথভাবে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। ২০২২ সালে ছিল ১০৪তম।

কোনো নির্দিষ্ট দেশের পাসপোর্টধারীরা কতগুলো দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন তার ওপর নির্ভর করে তৈরি করা হয় এই তালিকা।

সবশেষ তালিকায় সংস্থাটি জানিয়েছে, বিশ্বের ৪০টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ভ্রমণ করতে পারেন বাংলাদেশি পাসপোর্টধারীরা।

নতুন হেনলি ওপেননেস ইনডেক্স বিশ্বব্যাপী ১৯৯টি দেশ এবং অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সর্বশেষ সূচক অনুসারে, ভারত তার সর্বশেষ অবস্থান ৮৫ তম থেকে পাঁচ ধাপ উন্নতি করে ৮০ তম স্থানে রয়েছে।

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)’র একান্ত ও অফিসিয়াল ডেটার ওপর ভিত্তি করে তৈরি সূচকে টানা পঞ্চম বছরের মতো জাপান শীর্ষস্থান ধরে রাখলেও সর্বশেষ জাপান ১৮৯টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকারের ক্ষেত্রে তৃতীয় স্থানে নেমে গেছে, এবং সিঙ্গাপুর এখন তার নাগরিকদের ভিসা ছাড়াই বিশ্বের ২২৭টি দেশের ১৯৩টি দেশে ভ্রমণ করার ক্ষমতার জন্য বর্তমানে চ্যাম্পিয়ন হয়েছে।

দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, লুক্সেমবার্গ ও সুইডেনও সূচকে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে।

যুক্তরাজ্য, ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ড ১৮৮টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকার নিয়ে সূচকে ৪র্থ স্থান অর্জন করেছে এবং নরওয়ে, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, মাল্টা, পর্তুগাল, সুইজারল্যান্ড ও নিউজিল্যান্ড ১৮৭টি দেশে প্রবেশাধিকার নিয়ে সূচকে যৌথভাবে ৫ম স্থানে রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্য তার সর্বশেষ অবস্থান ৭তম থেকে ১৮৪টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার নিয়ে ৮ম স্থানে নেমে গেছে।

নিচের পাঁচটি র‌্যাঙ্কিংয়ের মধ্যে রয়েছে আফগানিস্তান ১০৩তম, ইরাক ১০২তম, সিরিয়া ১০১তম, পাকিস্তান ১০০তম এবং ইয়েমেন ৯৯তম। হেনলি পাসপোর্ট সূচক আন্তর্জাতিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (আইএটিএ)’র একান্ত ডেটার উপর ভিত্তি করে ১৮ বছরের ঐতিহাসিক তথ্য নিয়ে সূচকটি বিশ্বে অনন্য।

সূচকে ১৯৯টি ভিন্ন পাসপোর্ট এবং ২২৭টি ভিন্ন ভ্রমণ গন্তব্য রয়েছে। এটি ত্রৈমাসিকভাবে আপডেট করা হয়।
বিশ্বব্যাপী পাসপোর্ট র‌্যাঙ্কিংয়ের ক্ষেত্রে হেনলি পাসপোর্ট সূচককে বিশ্বব্যাপী নাগরিক এবং সার্বভৌম রাষ্ট্রসমূহের মান্য রেফারেন্স টুল হিসাবে বিবেচনা করা হয়।-বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com