মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

হিরো আলমের ওপর হামলায় কারও ইন্ধন ছিল : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ৮.৫৪ পিএম
  • ১২৮ বার পড়া হয়েছে

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলায় কারও ইন্ধন ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, শান্তিপূর্ণ নির্বাচনের শেষে কেন এই হামলা তদন্ত করে দোষীদের বের করা হবে। আগামীতে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকার আরও সতর্ক হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হিরো আলম শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন কি না, সেটি তিনি (গুইন লুইস) জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি, কেন হামলা হয়েছে তা এখনো বলতে পারবো না। ভোটগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা ছিল। তবে আমরা যেটুকু দেখেছি, ভোটগ্রহণের শেষ দিকে তিনি (হিরো আলম) কয়েকজনের সঙ্গে বাদানুবাদে জড়ান। সেখানেই কয়েকজন যুবক তার ওপর অ্যাটাক করে।

সাক্ষাতের বরাত দিয়ে মন্ত্রী আরও বলেন, হামলার ঘটনায় এরই মধ্যে আটজনকে গ্রেপ্তারের বিষয়টি আমরা তাকে (গুইন লুইস) জানিয়েছি। ভিডিও ফুটেজ দেখে হামলাকারী সবাইকে অ্যারেস্ট করবো। ভোটের শান্তিপূর্ণ পরিবেশে কারা এ ঘটনা ঘটালো আমরা সেটি তদন্ত করে বের করার চেষ্টা করবো।

তিনি বলেন, নির্বাচনে একদল জিতবে একদল হারবে। নেপথ্যে এ ধরনের কাজ (হামলা) করে কারা একটি অশান্তিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছে, তাদের উদ্দেশ্য কী ছিল, এসব বিষয় জানা প্রয়োজন। আমরা তা জানার চেষ্টা করছি। যাদের ধরেছি তাদের জবানবন্দি নেওয়া হবে। আমরা সবকিছু খতিয়ে দেখবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com