সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

রেললাইন ছেড়েছেন রেলের অস্থায়ী শ্রমিকেরা

  • আপডেট সময় রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ৬.০৯ পিএম
  • ১৪৭ বার পড়া হয়েছে

সাড়ে চার ঘণ্টা পর রেললাইন ছেড়েছেন রেলের অস্থায়ী শ্রমিকেরা। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেনের আশ্বাস ও তেজগাঁওয়ের এডিসি হাফিজ আল ফারুকের অনুরোধে রেলপথ ছাড়েন আন্দোলনরত রেলওয়ের অস্থায়ী শ্রমিকেরা। রোববার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তারা রেলপথ ছেড়ে দেন।

এর আগে ‘বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকবৃন্দ’ ব্যানারে সকাল সাড়ে ১০টার দিকে এফডিসি রেলগেট এলাকায় রেললাইনে অবস্থান নেন শ্রমিকেরা।

চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে রেললাইন অবরোধ করেন রেলের অস্থায়ী শ্রমিকেরা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শ্রমিকেরা বলেন, বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ পাওয়া অস্থায়ী শ্রমিকদের (টিএলআর) চাকরি ফেরত দেওয়া, স্থায়ীকরণ, আউটসোর্সিং প্রথা বাতিল করা এবং নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো ৪র্থ শ্রেণির কর্মচারীদের ৮ম শ্রেণি পাস বহাল রাখতে হবে।

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

এ সময় জিএম পায়ে হেঁটে শ্রমিকদের নিয়ে রেল ভবনের উদ্দেশ্যে নিয়ে রওনা হন। ফলে ঢাকার সঙ্গে বন্ধ থাকা সারা দেশের রেল যোগাযোগ আবার স্বাভাবিক হলো।

চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজারে রেললাইন অবরোধ করেছে রেলওয়ের অস্থায়ী শ্রমিকেরা। যার ফলে বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ।

‘বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকবৃন্দ’ ব্যানারে আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এফডিসি রেলগেট এলাকায় রেললাইনে অবস্থান নেন শ্রমিকেরা।

শ্রমিকেরা বলেন, বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ পাওয়া অস্থায়ী শ্রমিকদের (টিএলআর) চাকরি ফেরত দেওয়া, স্থায়ীকরণ, আউটসোর্সিং প্রথা বাতিল করা এবং নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো ৪র্থ শ্রেণির কর্মচারীদের ৮ম শ্রেণি পাস বহাল রাখতে হবে।

দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com