মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

চাকরি স্থায়ীকরণের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা

  • আপডেট সময় রবিবার, ১৬ জুলাই, ২০২৩, ৬.০১ পিএম
  • ১৩৫ বার পড়া হয়েছে

চাকরি স্থায়ীকরণের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। তাদের অবরোধের মুখে ঢাকার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকবৃন্দ’ ব্যানারে কারওয়ান বাজারের এফডিসি রেলগেট এলাকায় তিতাস কমিউটার ট্রেন আটকে দেন শ্রমিকরা।

রোববার (১৬ জুলাই) সকাল ১০টায় দিকে এ ঘটনা ঘটে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।

রেলশ্রমিকদের দাবি- বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ পাওয়া অস্থায়ী শ্রমিকদের (টিএলআর) চাকরি ফেরত দেওয়া, স্থায়ীকরণ, আউটসোর্সিং প্রথা বাতিল করা এবং নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য অষ্টম শ্রেণি পাস বহাল রাখা।

এসব দাবিতে ট্রেন আটকে অবস্থান কর্মসূচি পালন করছেন অস্থায়ী শ্রমিকরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন।

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, চাকরি স্থায়ীকরণের দাবিতে শ্রমিকদের আন্দোলনের কারণে সকাল ১০টা থেকে রেল চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, আমরা সকাল ১০টায় খবর পেয়েছি যে, এফডিসি সিগন্যালে রেললাইন অবরোধ করে রাখা হয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন রেলওয়ে পুলিশের সদস্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com