মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

বান্দরবানের রুমা-থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩, ৬.০৩ পিএম
  • ১৩৯ বার পড়া হয়েছে

প্রায় ১০ মাস বন্ধ থাকার পর বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে স্থানীয় প্রশাসন। তবে জননিরাপত্তা এখনো ঝুঁকিতে থাকায় রোয়াংছড়ি উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের ওপর জারি করা নিষেধাজ্ঞা বহাল থাকবে।

শুক্রবার (১৪ জুলাই) বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোয়াংছড়ি উপজেলা ছাড়া জেলার অন্য ৬টি উপজেলায় পর্যটকদের জন্য উন্মুক্ত ঘোষণা করা হলো।

তবে রুমা ও থানচি উপজেলার দুর্গম অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে স্থানীয় উপজেলা প্রশাসনের নির্দেশাবলী মেনে চলতে হবে।

গত বছরের সেপ্টেম্বর মাসে জঙ্গি নেটওয়ার্ক বিচ্ছিন্নকরণ এবং পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাস নির্মুলের লক্ষ্যে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি এবং রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বিভিন্ন পাহাড়ে বিশেষ অভিযান শুরু করে। এ কারণে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কর্তৃপক্ষের অনুরোধের প্রেক্ষিতে রুমা, রোয়াংছড়ি, থানচি ও আলীকদম উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। পরে আলীকদমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল থাকে।

এর ফলে এই অঞ্চলে বিকাশমান পর্যটন শিল্পে অচল অবস্থা দেখা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com