মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

সুনামগঞ্জে মসজিদে দানেরকাঁঠাল নিয়ে সংঘর্ষ, নিহত ৩

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩, ১২.০৩ এএম
  • ১৩১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদে দান করা একটি কাঠাল নিলামে তোলা এবং দাম হাঁকানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহতের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১০ জুলাই) বেলা ১১টায় উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাজ গ্রামে ঘটনাটি ঘটে।  এদিকে এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

নিহতরা হলেন- মো. বাবুল মিয়া (৫৮)। তিনি ইউনিয়নের হাসনাবাজ গ্রামের মৃত ছুফি মিয়ার ছেলে। একই গ্রামের অঞ্জাতের ছেলে নুরুল ইসলাম (৪২) এবং হাসনাবাজ গ্রামের আব্দুল বাছিতের ছেলে মো. শাহজাহান (৩৬)। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, হাসনাবাজ গ্রামের মসজিদে এক ব্যক্তি একটি কাঁঠাল দান করেন। মসজিদে এলাকাবাসীর উপস্থিতিতে এই কাঁঠালটি নিলামে তোলা হয়। নিলামে অংশগ্রহণকারী দ্বীন ইসলামের লোকজন দামের কথা শুনা যাচ্ছে না বলে জানান। এ সময় একই গ্রামের সুনু মিয়া ও জুনাব আলী বলেন, সবাই শুনলেও তোমরা কেন শুনতে পাওনা। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

এরই জেরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে দ্বীন ইসলামের পক্ষের বাবুল মিয়া ও নুরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

আশঙ্কাজনক অবস্থায় অপর পক্ষের মো. শাহজাহান মিয়াকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ সন্দেহজনক তিনজনকে আটক করেছে।

-ইউএনবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com