বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা

দেশে গত ২৪ ঘণ্টায় ৬১ জনের দেহে করোনা শনাক্ত

  • আপডেট সময় সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৭.০৮ পিএম
  • ১৯০ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৭১ জনের নমুনা পরীক্ষায় ৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ১ হাজার ৭২০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৭৬ জনের। সংক্রমণ কমেছে দশমিক ৫৪ শতাংশ। রোববার শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪২ শতাংশ। আজ কমে হয়েছে ৩ দশমিক ৮৮ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৪ লাখ ৮৪ হাজার ৯৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৩ হাজার ২২২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।

করোনা আক্রান্ত হয়ে আজ কেউ মারা যায়নি। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১২০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১০ হাজার ৬৯ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৩৭ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com