শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নেত্রকোনায় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১২১ জনকে অনুদানের চেক বিতরণ।

  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩, ৬.০৮ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোনার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

জেলা পরিষদ অডিটোরিয়াম বারহাট্টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলার তিন উপজেলার ১২১ জনকে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করেন।

এসময় প্রধান অতিথি ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এড. অসিত সরকার সজল, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মাইনুল হক কাশেম, বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাঃ আবদুল কাদের, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল কবীর খোকন, সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন, সহকারী কমিশনার ভূমি সানজিদা চৌধুরী, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ খোকন কুমার সাহা।

এসময় বারহাট্টা উপজেলায় ৬৪ জন, মোহনগঞ্জ উপজেলায় ২২ জন ও কলমাকান্দা উপজেলার ৩৫ জনকে চেক প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com