মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নতুন প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩, ৫.২৯ পিএম
  • ১২৪ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত-সমৃদ্ধ দেশ গঠন করতে হলে নতুন প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে।
তিনি বলেন,“আমরা নতুন প্রজন্মকে মাদক দ্রব্যের হাত থেকে রক্ষা করতে চাই। নাহলে যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি তা বাধাগ্রস্থ হবে।”
আজ দুপুরে জেলার শ্রীনগর উপজেলার হাসাড়ার আলমপুর হেনা আহমেদ মনোযতœ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল ওয়াহাব ভূইয়া, ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল ও পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন বিশেষ অতিথির বক্তব্য রাখেন ।
এতে ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের আবাসিক মনোচিকিৎসক ড. মো. রাহেনুল ইসলাম, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের ইয়ানা জামান ও অভিভাবক রেবেকা জামান প্রমুখ বক্তব্য রাখেন।
আসাদুজ্জামান খান বলেন, ‘মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা এক-দু’মাস জেলে থেকে বের হয়ে আরও বেশি করে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। এই জায়গায় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট যারা আছেন, আপনাদের কাজ করতে হবে।’
মন্ত্রী বলেন, যারা মাদক ব্যবসায়ী তাদের চিহ্নিত করতে হবে। তাদের পুলিশে ধরিয়ে দিতে হবে। গোপনে প্রশাসন ও পুলিশের কাছে তাদের ব্যাপারে জানাতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী এরআগে ৫০ শয্যার ৫তলা বিশিষ্ট মানসিক হাসপাতাল ‘আহছানিয়া হেনা আহমেদ মনোযতœ কেন্দ্র’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযতœ কেন্দ্রের সংশ্লিষ্টজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযতœ কেন্দ্রের বিভিন্ন ইউনিট ও কার্যক্রম পরিদর্শন ও রোগীদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের আওতায় ১৯৯০ সাল থেকে মাদক বিরোধী কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে এবং জাতীয় পর্যায় একাধিকবার পুরস্কার অর্জন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com