সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

শ্যামগঞ্জ- ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণগেল ১ যুবকের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ১২.৪৫ এএম
  • ২২৩ বার পড়া হয়েছে

শ্যামগঞ্জ-মযমনসিংহ মহাসড়কের শ্যামগঞ্জ জালশুকা এলাকায় বাসের ধাক্কায় ইকরামুল (৪০) নামে সিএনজির চালক নিহত ও অপর তিনজন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার ৪ জুলাই বিকেলে ময়মনসিংহ-শ্যামগঞ্জ মহাসড়কের পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ হাইওয়ে সড়কের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত ইকরামুল তারাকান্দা থানার বাহেলা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। আর আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তার নাম তাসলিমা (২৫) সে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার গাঁওয়ারকান্দা গ্রামের মোশারফ হোসেনর মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, মঙ্গলবার বিকেলে একটি সিএনজি চারজন যাত্রী নিয়ে ময়মনসিংহ যাওয়ার পথে শ্যামগঞ্জ জালশুকা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা নেত্রকোনা গামী মহুয়া সার্ভিসের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৩২৬১) অপর একটি গাড়ীকে অভারটেক করার সময় সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিটি দুমরে মুচরে যায়। এ সময় সিএনজির ৪ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ আহতদের উlদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সিএনজির চালক মারা যায়।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত
করে বলেন দূর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সিএজি চালক মারা গেছেন বাস ও সিএনজি জব্দ করা হয়েছে । এ ব্যাপারে এখনো কোন মামলা দায়ের করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com