মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে আগুনে দগ্ধ ৪, নিখোঁজ ৫

  • আপডেট সময় শনিবার, ১ জুলাই, ২০২৩, ৮.২৫ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে
কঞ্জন কান্তি চক্রবর্তী,ঝালকাঠি জেলা প্রতিনিধি ঃ
ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামে তেলবাহী জাহাজে আগুন লেগে দগ্ধ হয়েছেন ৪ জন। এ ঘটনায় এখনো ৫ জন নিখোঁজ রয়েছেন।
শনিবার (১ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে হঠাৎ জাহাজে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ১৫ লাখ লিটার তেল ধারণ ক্ষমতার জাহাজটিতে ১১ লাখ লিটার পেট্রল ও ডিজেল ছিল। ঝালকাঠিতে কোনো নৌফায়ার স্টেশন নেই। ফলে জাহাজের কাছ থেকে আগুন নিয়ন্ত্রণের প্রশিক্ষণ এবং দ্রুত ঘটনাস্থলে যাওয়ার সরঞ্জাম না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে। জাহাজটি ৩ দিন আগে ঝালকাঠিতে চট্টগ্রাম থেকে পোট্রল ও ডিজেল নিয়ে আসে। কিন্তু কোরবানির ছুটির কারণে তা ডিপোতে সরবরাহ করা সম্ভব হয়নি। তাই শনিবার জাহাজ থেকে এই জ্বালানি ডিপোতে সরবরাহের কথা ছিল। এর আগেই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। তাই বরিশাল ফায়ার সার্ভিসকে ডাকা হয়েছে। ঝালকাঠি ও বরিশাল ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট একসঙ্গে কাজ করা পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।
ফায়র সার্ভিস সূত্র জানায়, বেশি কাছে গিয়ে জাহাজের আগুন নেভানো যাচ্ছে না। কারণ যেকোনো সময় এটি বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে জ্বালানি পানিতে মিশে যেতে পারে। তাই দূর থেকে আগুন নেভানোর চেষ্টা করা হয়। তবে আগুনের কারণে জাহাজের পেছনের কিছু অংশ (যেখানে স্টাফরা বসবাস করে এবং চালকের অবস্থান) বিস্ফোরিত হয়ে উড়ে যায়।
ঝালকাঠির সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মো. মহিতুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও এখন পর্যন্ত ৫ জন নিখোঁজের খবর জানা গেছে। আরও কজন আহতকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা যায়।
ঝালকাঠি পদ্মা ডিপোর ডিএস হোসেন আহম্মেদ জানান, এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া না গেলেও কয়েকজন নিখোঁজ রয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে জাহাজের ভেতরের পানি অপসারণের জন্য ফায়ার সার্ভিসকে বলা হয়েছে। যাতে জাহাজটি ডুবে না যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com