সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুর, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরগুনা, টাঙ্গাইল, শরিয়তপুর, বরিশালসহ বিভিন্ন জেলায় পবিত্র ঈদুল-আযহা উদযাপিত হচ্ছে। ঈদের জামাতে দেশের উন্নতি, সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।
দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারাসহ ৬০ গ্রামে নামাজ আদায়ের পর পশু কোরবানি দিয়েছেন মুসল্লীরা।
বরিশাল বিভাগের ৭৩টি মসজিদে ঈদুল আজহার আগাম জামাত অনুষ্ঠিত হয়।
শরীয়তপুরের নড়িয়া, সখিপুর, ভেদরগঞ্জ, গোসাইরহাট ও সদরের ৩০টি গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষ ঈদ জামাতে অংশ নেন।