মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দান কেন্দ্রিক ডিএমপির ট্রাফিক নির্দেশনা

  • আপডেট সময় বুধবার, ২৮ জুন, ২০২৩, ৬.১২ পিএম
  • ১৫০ বার পড়া হয়েছে

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে গমনাগমন সংক্রান্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগের পক্ষ থেকে কিছু ট্রাফিক নির্দেশনা প্রদান করা হয়েছে।

ট্রাফিক নির্দেশনাসমূহ:

যে সকল রাস্তায় ডাইভারশন থাকবে: জিরো পয়েন্ট ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, সরকারি কর্মচারি হাসপাতালের মোড়, দোয়েল চত্বর ক্রসিং, প্রেসক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছনের গলি, ইউবিএল ক্রসিং ও কন্ট্রোলরুম গ্যাপ।

 সাধারণ কার পার্কিংয়ের স্থানসমূহ :

মৎস্য ভবন হতে শাহবাগ, আইইবি’র ভিতরে পার্কিং, কার্পেট গলি, দোয়েল চত্বর ব্যারিকেডের বাইরে, ফজলুল হক হল ব্যারিকেডের বাইরে ও প্রেসক্লাব লিংক রোড ব্যারিকেডের বাইরে।

ভিভিআইপি/ ভিআইপি কার পার্কিং:

  • প্রধান বিচারপতি/ভিভিআইপি: সুপ্রিম কোর্টের অভ্যন্তরে গোলচত্বরের নিকট।
  • মন্ত্রীপরিষদের মাননীয় সদস্যবৃন্দ/ভিআইপি: ঈদগাহ ময়দানের প্রধান গেটের উত্তর পশ্চিম দিকে।
  • মাননীয় বিচারপতিগণ: সুপ্রিম কোর্ট মাজার সংলগ্ন উত্তর পার্শ্বে।
  • উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা/ বিশিষ্ট ব্যক্তিবর্গ/সাংবাদিকবৃন্দ: গণপূর্তভবনের আঙ্গিনায়।

উপর্যুক্ত যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাসমূহ কার্যকর করার বিষয়ে সম্মানীত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com