ইতিহাসের বৃহত্তম হজের আনুষ্ঠানিকতা চলছে মক্কায়। এবারের হজে রেকর্ড ২৫ লাখ মুসল্লি অংশ নিচ্ছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। এরই মধ্যে মিনায় পৌঁছেছেন হাজিরা। দীর্ঘ যানজট এড়াতে অনেকে সেখানে গেছেন পায়ে হেঁটে। সেখানে আজ তাঁবুতে অবস্থান করবেন তারা।
সোমবার (২৬ জুন) জোহর থেকে আগামীকাল ফজরসহ মোট পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করবেন হাজিরা। রাতে মিনায় অবস্থান করা সুন্নত। সেখানে ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতার জন্য মঙ্গলবার ভোরে তারা যাবেন ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বিদায় হজের আরাফাত ময়দানে।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাত ময়দান। শুভ্র সেলাইবিহীন এক কাপড়ে সেখানে সূর্যাস্ত পর্যন্ত হাজিরা থাকবেন।
এর পর মুজদালিফায় রাতযাপন এবং জামারাতে পাথর নিক্ষেপ, কোরবানিসহ সব আনুষ্ঠানিকতা পালন করবেন হাজিরা।
-ইনডিপেনডেন্ট