সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধি: সাংবাদিক গেোলাম রব্বানী নাদিম হত্যার বিচার দাবীতে নওগাঁয় মানব বন্ধন করেছে সংবাদিকরা ।
রোববার সকাল ১১ টায় নওগাঁ মুক্তির মোড় শহীদ মিনার চত্তরে মানব বন্ধন করা হয় । এতে অংশ নেয় টেলিভিশন প্রিন্ট অনলাইন পত্রিকার সাংবাদিকরা ।
মানববন্ধনে বক্তব্য বক্তব্য রাখেন, জেলার টেলিভিশন প্রিন্ট অনলাইন যার নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম আর রকি, জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম, বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁর সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রানা, ডিএম, ফজলে রাব্বি স্বাধীন মাহমুদুল হাসান চাঁদ, গোলাম রসুল বাবু, বরুণ মজুমদার, রাশেদুজ্জামান সাইফুল ওয়াদুদ প্রমূখ |
প্রায় ঘন্টা ব্যাপাী এ মানব বন্ধনে বক্তারা দাবী করেন সাংবাদিকদের হত্যার সুষ্টু বিচার না হওয়ায় সন্ত্রাসী ও দুষ্কৃতকারীরা সাহস পাচ্ছে । তারা সাংবাদিকদের শায়েস্তা করতে হত্যার মতো ঘটনা ঘটিয়ে সত্য প্রকাশে ভীতি প্রদর্শ ন করছে ।
জেলার প্রায় শতাধিক সাংবাদিক এ মানব বন্ধনে অংশ নিয়ে সাগর রুনি সহ সব শেষ নাদিম হত্যার দ্রত বিচার নিশ্চিত করার আহবান জানান ।