মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম

এডিস মশা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে দক্ষিণ সিটি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ১০.৫৮ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে আগামী রোববার থেকে মাঠ পর্যায়ে কাজ শুরু করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ঢাদসিক) পদায়ন করা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

আজ বৃহস্পতিবার করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান পদায়ন করা নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ক দিকনির্দেশনা দেন এবং আগামী রোববার থেকে মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করতে নির্দেশনা দেন।

এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো মিজানুর রহমান বলেন,  এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণই প্রমাণিত কর্মপন্থা। সেলক্ষ্যে আইনী বিধি-বিধানের মধ্যে থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্যই আপনাদের এখানে পদায়ন করা হয়েছে।

তিনি বলেন,  জনকল্যাণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা যেমন জরুরি, তেমনি সাধারণ মানুষ যেন আরও বেশি সচেতন হয় সে বিষয়টিও আপনারা সর্বাধিক গুরুত্ব দেবেন। আশা করি আপনাদের কর্মদক্ষতার মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় আমরা ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে রাখতে পারব।”

এ সময় অন্যদের মধ্যে করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com