মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে

  • আপডেট সময় সোমবার, ৫ জুন, ২০২৩, ৩.১৬ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে

দেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র পায়রার উৎপাদন।সোমবার দুপুর থেকে বিদ্যুৎ কেন্দ্রটি পূর্ণাঙ্গরুপে বন্ধ হয়ে গেছে জ্বালানি সংকটে ২৫ দিনের জন্য  ।

কয়লা আমদানী করে  জুলাই থেকে ফের উৎপাদনে যাবে বিদ্যুৎ কেন্দ্রটি।

বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত কয়লা আমদানীতে ৩৯০ মিলিয়ন ডলার বকেয়া পড়ে। ডলার সংকটে বিল পরিশোধ করতে না পারায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কয়লা সরবরাহ বন্ধ করে দিলে জ্বালানি সংকটে গত ২৫ মে বন্ধ হয় বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন।

অবশিষ্ট কয়লা দিয়ে অপর ইউনিটের উৎপাদন চালু রাখা হলেও সোমবার দুপুর ১২টা ৪০ মিনিট বন্ধ হয় সেটিও।

জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশব্যাপী শুরু হয় লোডশেডিং। প্রায় ৪৫ শতাংশ বিদ্যুৎ ঘাটতিতে তীব্র গরমের মধ্যে দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ না পেয়ে নাকাল সাধারণ মানুষ। জনজীবনে নেমে আসে চরম অস্বস্তি।

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অপারেশন) শাহ আব্দুল হাসিব জানান, বৈশ্বিক পরিস্থিতি ও ডলার সংকটের কারণে আমাদের এলসি খুলতে একটু দেরী হয়ে যায়। এটি সাময়িক একটি সমস্যা। বিশ্ব ব্যাংকের মাধ্যমে ১০০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ করা হয়েছে। আগামী ২৫ জুনের মধ্যে কয়লাবাহী জাহাজ জেটিতে আসবে বলে আশা করা যাচ্ছে।

জাহাজ আসার ৩-৪ দিনের মধ্যে কয়লা আনলোড করে আগামী জুলাইের  ইউনিটগুলো চালু হবে বলে জানান এই প্রকৌশলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com