শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পিপিই, মাস্ক, গ্লাভস উৎপাদনকারী কারখানা বন্ধের নির্দেশ দেয়নি সরকার

  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২০, ১০.৪৬ পিএম
  • ৮৫৬ বার পড়া হয়েছে

করোনাভাইরাস প্রতিরোধে জরুরি অপরিহার্য পণ্য যেমন ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), মাস্ক, গ্লাভস, হ্যান্ড ওয়াস বা স্যানিটাইজার, ওষুধ ইত্যাদির উৎপাদন কার্যক্রম যেসব কারখানায় চলমান রয়েছে সেগুলো বন্ধের বিষয়ে সরকার কোনো নির্দেশনা দেয়নি।

সেই সাথে যেসব রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানে আন্তর্জাতিক ক্রয়াদেশ বহাল রয়েছে তাদেরও বন্ধ করতে বলা হয়নি।

এ বিষয়ে শুক্রবার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক স্বাক্ষরিত একটি পত্র জারি করে সব মালিক ও শ্রমিক সংগঠনকে পাঠানো হয়েছে বলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানিয়েছেন।

পত্রে বলা হয় যে স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জারি করা স্বাস্থ্য নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে প্রতিপালন সাপেক্ষে মালিকরা সংশ্লিষ্ট কলকারখানা সচল রাখতে পারবেন।

করোনাভাইরাসের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক বৃহস্পতিবার মালিকদের কারখানা বন্ধের বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান।

এক বার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মোকাবিলায় সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়েছেন এবং সবার সুরক্ষা ও সুস্থতার জন্য সতর্কতা অবলম্বন করতে বলেছেন। ‘প্রধানমন্ত্রীকে অনুসরণ করে আমাদের একটি দৃষ্টান্ত স্থাপন করা উচিত, কারণ আমরা দেশের বৃহত্তম শিল্প। আমরা আশা করি আপনি যথাসময়ে কারখানা বন্ধ করার বিষয়টি বিবেচনা করবেন।’

তবে বিজিএমইএ সভাপতি বলেন, যে কারখানাগুলো পিপিই তৈরি করতে চায় তারা খোলা রাখতে পারেন এবং তাদের শ্রমিকরা চলাচল করতে পারেন। আর কেউ যদি কারখানা খোলা রাখতে চায়, তাদের শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে এবং শ্রমিকদের দায়িত্ব নিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com