মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ায় গাজীপুরে গণতন্ত্র জয়লাভ করেছে :ওবায়দুল কাদের

  • আপডেট সময় শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৬.৪২ পিএম
  • ১৩২ বার পড়া হয়েছে

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ায় গাজীপুরে গণতন্ত্র জয়লাভ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার তিনি বলেন, ‘সারাবিশ্ব নির্বাচনের প্রশংসা করছে। সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন সরকার করতে পারবে না-বিএনপির এমন প্রচারণা মিথ্যা হয়েছে। গাজীপুরে গণতন্ত্র জয়লাভ করেছে।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন চেয়েছিলেন। গাজীপুরের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জিতলে মানুষ যতটা খুশি হতো, তার চেয়ে খুশি হয়েছে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়াতে। আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখলে রাখতে চায় না।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বৃহস্পতিবার বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান।

আগামী ১২ জুন খুলনা ও বরিশালে এবং ২১ জুন সিলেট ও রাজশাহী সিটির ভোট হবে। গাজীপুরের মতোই এই চার সিটি করপোরেশনের নির্বাচনের পাশাপাশি জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার পর বিএনপির ভোট কমে যাবে। আমাদের নির্বাচন আমরা করবো। দেশের নির্বাচন ব্যবস্থা আমরা তৈরি করবো। আমরা আতঙ্কগ্রস্ত নই।

এসময় বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, কারো হুমকিতে বা নিষেধাজ্ঞায় কাবু হয়ে মাথা নত করার মানুষ মুজিবের বেটি নয়। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করতে চায়। কিন্তু যারা নির্বাচনে বাধা দেয় তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি কার্যকর হয় কিনা সেটা আমরা দেখবো।

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তত্ত্বাবধায়ক হবে না। আমরা সংবিধান অনুযায়ী চলবো। কোন বিদেশি বন্ধু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিছু বলেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com