মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সুদানের সংঘর্ষে ১৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত : জাতিসংঘ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ২.৫০ পিএম
  • ১৮৬ বার পড়া হয়েছে

জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, সুদানের সামরিক বাহিনী এবং শক্তিশালী একটি আধাসামরিক বাহিনীর মধ্যকার লড়াইয়ে ১৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে, সংঘর্ষের কারণে সুদানের অভ্যন্তরে ১০ লাখের বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ এলাকায় যেতে বাধ্য হয়েছে। প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ অন্যান্য প্রতিবেশী দেশ মিশর, দক্ষিণ সুদান, চাদ, ইথিওপিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং লিবিয়ায় পালিয়ে গেছে।

জেনারেল আবদেল-ফাত্তাহ বুরহানের নেতৃত্বে সামরিক বাহিনী এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বে র‍্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে কয়েক মাস উত্তেজনা বৃদ্ধির পর ১৫ এপ্রিল যুদ্ধ শুরু হয়। এই সংঘাত দেশের ভঙ্গুর গণতন্ত্রকে রূপান্তরের সুদানের আশাকে লাইনচ্যুত করে। সুদানের গণতন্ত্রের যাত্রা ২০২১ সালের অক্টোবরে দুই জেনারেলের নেতৃত্বে একটি সামরিক অভ্যুত্থানের দ্বারা ব্যাহত হয়েছিল।

সুদানি ডক্টরস সিন্ডিকেট প্রধানত বেসামরিক হতাহতদের হিসাব রাখে। তাদের সাম্প্রতিক হিসাব অনুসারে, সংঘাতে কমপক্ষে ১০৯ শিশুসহ ৮৬৩ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং ৩ হাজার ৫৩০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

যুদ্ধ সুদানে ইতোমধ্যেই ভয়াবহ মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে। জাতিসংঘের মতে, এই বছর সহায়তার প্রয়োজন এমন মানুষের সংখ্যা ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ কোটি ৪৭ লাখে পৌঁছেছে, যা দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি। আন্তর্জাতিক সংস্থাটি বলেছে, তাদের অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানের জন্য ২৬০ কোটি ডলার প্রয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com