রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

ঝড়ে ভেঙে পড়া ঘর নির্মানে নতুন ঢেউটিন দিয়ে মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করলেন রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল আমিন জনি

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৬.৫৫ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে ৭ নং রামগোপালপুর ইউনিয়নের গুচ্ছ গ্রামের হতদরিদ্র বাসিন্দা সন্টু রবিদাস। পেশায় তিনি একজন দিনমজুর। কখনও ইটভাটা কখনও কৃষি কাজ কখনও বাসস্টেন্ড বাজারে মৌসুমি ফলমুলও বিক্রি করতে দেখা যায় তাকে । আগে তিনি রিক্সা চালিয়েও জীবিকা নির্বাহ করতেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস হঠাৎ শারিরীক অসুস্থতার কারনে তিনি সে পেশা ছেড়ে দেন । স্থায়ী কোন কাজ না থাকায় কোন রকমে চলে সংসার । এভাবেই কেটে গেল সংসার জীবনের ৪০ টি বছর আজও তিনি কোন সন্তানের মুখ দেখতে পাননি।

তার স্ত্রী পারুল রাণী জানান,আমরা দু`জনই শারিরীক ভাবে অসুস্থ। বছরের অধিকাংশ সময় চিকিৎসার সম্মুখীন হতে হয় । জটিল কঠিন সমস্যা জানতে পেরেও অর্থভাবে চিকিৎসা করা সম্ভব হয়নি। পরিনামে আজ নিঃ সন্তান হয়ে বেঁচে আছি। একজন নারীর জীবনে এর বড় কষ্ট কিইবা আছে। একটি বসত ঘর আজ সপ্তাহ খানেক আগে ঝড়ে ভেঙে পড়েছে । অনেক চেষ্টা করেও সেটি পুনমেরামত করতে পারছিনা বিধায় পাশের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে তাদের।

ঘরটি ভেঙে যাওয়ার পর থেকে তারা অনেক মানুষের কাছে সাহায্যের জন্য দারস্থ হয়েছেন। অবশেষে তাঁদের এই দূরাবস্থার খরব শুনে ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল আমিন জনি ২ বান্ডেল নতুন ঢেউটিন ( যাহার বাজার মূল্য ১২ হাজার টাকা প্রায় ) দিয়ে আর্ত মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করলেন।

সন্টু রবিদাস বলেন, এ টিনগুলো পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। পুরো ঘরটি পুন মেরামত করতে যে, টাকার দরকার তা কোন ভাবেই তার পক্ষে যোগার করা সম্ভব না। তাই খুব দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। কোন হৃদয়বান ও দানশীল ব্যক্তির সহযোগিতা পেলে তিনি ঘরটি পুন মেরামত করে আবারো ঘরে ফিরে যাবেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com