বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ ও ডিগ্রী কলেজের সাবেক ভিপি সালেহ আহমদ সোহেলের ২৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট সময় শুক্রবার, ১৯ মে, ২০২৩, ১২.১৭ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি সালেহ আহম সোহেলের ২৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হলো।

১৯৯৯ সালের ১৭ মে ছাত্রশিবিরের একদল ক্যাডার মিছিল নিয়ে স্টেশন রোডে যাওয়ার পথে জেলা পরিষদ ডাকবাংলোর সামনে ছাত্রলীগ কর্মীদের ওপর গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হন তৎকালীন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ঈশ্বরগঞ্জ কলেজের ছাত্র সংসদের ভিপি চরপুম্বাইল গ্রামের সালেহ আহম্মেদ সোহেলসহ ছাত্রলীগের আরও কয়েকজন নেতাকর্মী।

পরে গুলিবিদ্ধ সোহেলকে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হত্যাকান্ডের পর নিহত সোহেলের বড় ভাই শাকিল আহম্মেদ রাসেল বাদী হয়ে শিবিরের ১২ জন ক্যাডারকে অভিযুক্ত করে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ১২ জনকে অভিযুক্ত করে আদালতে চুড়ান্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল করে।

মামলার বাদী সোহেলের ভাই শাকিল আহম্মেদ রাসেল জানান, পুলিশ চার্জশিট দাখিল করলে ২০০৩ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে মামলার ৩ আসামির নাম বাদ দেওয়া হয়। ওই তিন আসামির নাম বাদ দেওয়ায় তিনি উচ্চ আদালতে আপিল করেন বাদ দেওয়া নাম অন্তর্ভুক্তির জন্য। উক্ত বিষয়টি নিয়ে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com