বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

আগামী ৩১ মে থেকে মেট্রো রেল চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ১০.০৪ পিএম
  • ১৩২ বার পড়া হয়েছে

দেশের প্রথম এলিভেটেড মেট্রো রেল আগামী ৩১ মে থেকে যাত্রীদের  সেবা দেওয়ার লক্ষ্যে সপ্তাহে ছয় দিন (শুক্রবার ব্যতীত) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করবে। শুক্রবার হবে সাপ্তাহিক ছুটি, যা বর্তমান সময়সূচী অনুসারে মঙ্গলবার ছিল। বাসস’কে এসব তথ্য জানিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, ‘আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো রেল তার পারফরম্যান্স টেস্ট শুরু করবে আগামী ১ জুলাই থেকে ।’ তিনি বলেন, ‘নতুন ঘোষণা অনুযায়ী, মেট্রো রেল শুক্রবার ছাড়া প্রতিদিন ১২ ঘন্টা যাত্রী সেবা দেবে।’
ব্যবস্থাপনা পরিচালক বলেন, সংশোধিত সময়সূচীর লক্ষ্য যাত্রীদের চাহিদা আরও কার্যকরভাবে পূরণ করা। সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত পিক আওয়ারের সময় ট্রেনগুলি উভয় দিকে প্রতি ১০ মিনিটে মেট্রো স্টেশনে পৌঁছাবে। আর, সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সময়কাল- যা অফ-পিক আওয়ার হিসেবে বিবেচিত হয়, তখন ট্রেনগুলি প্রতি ১৫ মিনিট পরে স্টেশন থেকে ছেড়ে আসবে। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সময়কাল পিক আওয়ার এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়কাল অফ-পিক আওয়ার হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, বর্তমানে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময়কালে শুধুমাত্র মেট্রোরেল চলাচল করছে।
সিদ্দিক জানান, বর্তমানে মেট্রোরেলের রক্ষণাবেক্ষণ কাজ চলছে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য সম্পূর্ণ একটি দিন মেট্রোরেল চলাচল বন্ধ রাখার প্রয়োজন। তাই, যাত্রীদের সাথে আলোচনার পরে, সাপ্তাহিক ছুটি শুক্রবারে স্থানান্তরিত করা হয়েছে। তবে আসন্ন ঈদুল আজহা উপলক্ষেও মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে তিনি জানান ।

-বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com