বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

সুদান থেকে দেশে ফিরলেন ২৩৯ প্রবাসী বাংলাদেশি

  • আপডেট সময় শুক্রবার, ১২ মে, ২০২৩, ৪.৩৯ পিএম
  • ১৩১ বার পড়া হয়েছে

সংঘাতে বিপর্যস্ত সুদান থেকে জেদ্দা হয়ে শুক্রবার দেশে ফিরলেন আরও ২৩৯ প্রবাসী বাংলাদেশি।

এই প্রবাসীদের বহন করা একটি ফ্লাইট সকাল সোয়া ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

এ নিয়ে সুদান থেকে দেশে ফেরা বাংলাদেশিদের সংখ্যা দাঁড়াল ৫৫৫ জনে।

এর আগে বৃহস্পতিবার ৩টি ফ্লাইটে ১৮০ জন দেশে আসে।

উল্লেখ্য গত মাসে সুদানে অভ্যন্তরীণ যুদ্ধ শুরুর পর খারতুমে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবনে হামলা হয়। ভয়াবহ পরিস্থিতিতে প্রায় ৭০০ বাংলাদেশি দেশে ফেরার জন্য আবেদন জানায় সুদানে বাংলাদেশ দূতাবাসে।

তাদেরকে সড়কপথে রাজধানী খারতুম থেকে পোর্ট সুদানে নেয়া হয়। সেখান থেকে সৌদি বিমানবাহিনী ও সরকারের ভাড়া করা বিমানে জেদ্দায় নেয়া হয়।

জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তাদের দেশে ফেরানো হচ্ছে। এখনো যুদ্ধকবলিত প্রায় দেড়শ মানুষ বাংলাদেশে ফেরার অপেক্ষায় আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com