সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী

গাঁজা সেবনের ভিডিও ধারণ করায় এসএসসি পরীক্ষার্থীকে মারধর

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ১২.৪২ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

 

মল্লিক মো. জামালঃ বরগুনায় গাঁজা সেবনের ভিডিও ধারণ করায় এক এসএসসি পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেনে। মঙ্গলবার (৯ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামের বড়বাড়ি সংলগ্ন জেলা পরিষদের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ওই শিক্ষার্থী আমতলী উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানান, বুধবারের পরীক্ষার আংশিক প্রস্তুতি শেষ করে সন্ধ্যার আগে আমি বাড়ির পাশে ঘুরতে বের হই। এসময় জেলা পরিষদের পুকুর পাড়ে তালতলী উপজেলার করইবাড়িয়া ইউনিয়নের করইবাড়িয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে খাইরুলসহ কয়েকজনকে গাঁজা সেবন করতে দেখি। এসময় আমার হাতে থাকা মোবাইল দিয়ে এ দৃশ্য গোপনে ভিডিও করি। তখন বিষয়টি বুঝতে পেরে ওরা আমাকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে পালিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী জহিরুল মোল্লা বলেন, ঘটনার সময় আমি রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলাম। এসময় হঠাৎ করে রাস্তার পাশে ডাক-চিৎকার শুনে কাছে গিয়ে দেখি খাইরুলসহ কয়েকজন ওই এসএসসি পরীক্ষার্থীকে বেধড়ক মারধর করছে। তখন আমি তাদের নিবৃত করার চেষ্টা করি। কিন্তু এতে ওরা আমার উপরও চড়াও হয়। পরে ঘটনাস্থলে আরও কয়েকজন স্থানীয় অধিবাসীরা আসলে পালিয়ে যায় হামলাকারীরা।

ভুক্তভোগী ওই পরীক্ষার্থীর বাবা বলেন, ছেলের পড়াশোনার খরচ জোগানোর পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য ঢাকা কাজ করি। অনেক কষ্ট করে ছেলেটাকে লেখাপড়া করিয়েছি। এখন ওর পরীক্ষা চলছে। এমন সময় যারা আমার ছেলেকে মারধর করছে তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তবে এ বিষয়ে অভিযুক্ত খাইরুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com