সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী

ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ীর তথ্যে মিলল আগ্নেয়াস্ত্র

  • আপডেট সময় সোমবার, ৮ মে, ২০২৩, ১০.০৮ পিএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্রসহ ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ মে) জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত আলোচনা করেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

 

তিনি জানান, গত শনিবার (৬ মে) ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের দক্ষিণ দুয়ারী (জিয়াবাড়ী) এলাকায় মো: সবুর হাসান ওরফে জুলুন (২৬) কে ১৩০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। পরদিনই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) জহরুল ইসলাম বাদী হয়ে ঐ দিনই বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার এসআই মো: নবিউল ইসলাম এ ঘটনার সাথে জড়িত বালিয়াডাঙ্গী থানার রতনদিঘী গ্রামের ইসরাইল ওরফে পানিপথের ছেলে লতিফ ওরফে ফুচকুন (২৬) কে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার চাচাতো ভাই মো: রানা মিষ্টারের বাড়ির তোশকের নিচ থেকে একটি সচল ওয়ান শুটার এবং একটি তাজা গুলি উদ্ধার করে।

এ ঘটনায় তদন্তকারী কর্মকর্তা এস,আই নবিউল ইসলাম বাদী হয়ে সোমবার (৮ মে) বালিয়াডাঙ্গী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আটককৃত ২ জনকে আদালতে প্রেরণ করে।

এ সময় উপস্থিত ছিলেন ডিবির অফিসার ইনচার্জ মো: আনোয়ারুল ইসলাম, গোয়েন্দা শাখার এস,আই মো: নবিউল ইসলাম সহ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com