সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ৭ মে, ২০২৩, ৬.১৩ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতদের নাম মোঃ ফারুক মিয়া, মোঃ হাসানুজ্জামান ওরফে টগর ও মোরশেদ।

বৃহস্পতিবার (৪ মে ২০২৩ খ্রি.) রাত ৯:৩০টায় হাতিঝিল থানার রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।

অভিযানের নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ্ আলম মোঃ আখতারুল ইসলাম পিপিএম  জানান, হাতিরঝিল থানার রামপুরা এলাকার একটি বাসার সামনে কয়েকজন লোক গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ফারুক, হাসানুজ্জামান ও মোরশেদকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা হাতিরঝিল থানা এলাকায় গাঁজা বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদেরকে হাতিরঝিল থানার মামলায় আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com