সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী

ঈশ্বরগঞ্জে মাদকসেবীদের সরকারি স্কুলে হামলা 

  • আপডেট সময় রবিবার, ৭ মে, ২০২৩, ২.৩৭ পিএম
  • ২১৩ বার পড়া হয়েছে
ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ  ঈশ্বরগঞ্জে মাদকসেবীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও প্রধান শিক্ষিকার বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুরের
অভিযোগ পাওয়া গেছে।গত শুক্রবার রাতে উপজেলার সোহাগী ইউনিয়নের দরিবিরি
সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বাড়িতে ওই ঘটনাটি
ঘটে।প্রধান শিক্ষিকা রোকেয়া বেগম অভিযোগ করে জানান বাড়ির পাশের বিদ্যালয়ের
আঙ্গিনায় প্রায়ই মাদকসেবীরা নেশার আড্ডা জমাতো। বিষয়টি তার নজরে আসায় মাদকসেবীদের প্রতিবাদ করায়, তারা ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে প্রধান শিক্ষিকার পুত্র নেত্রকোনা
সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র আমির ফয়সাল ভূঁইয়া বাড়ির পাশের আনন্দ বাজার থেকে ফেরার পথে পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার বৃ-বড়বাগ গ্রামের
আবদুল্লাহ শেখের পুত্র মাহিন সহ তার সহযোগীরা মিলে মারধর করে।প্রধান শিক্ষিকা বিষয়টি তাৎক্ষনিক মাহিনের বাবাকে জানালে তারা ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা বিদ্যালয়ে এসে প্রাক প্রাথমিক শ্রেণি কক্ষের তালা ভেঙ্গে প্রবেশ করে পাখা, লাইট, বেঞ্চ ও দরজা জানালা কুপিয়ে তছনছ করে দেয়।
পরে তারা প্রধান শিক্ষিকার বসতঘরে হামলা চালায়। এছাড়াও তাকে প্রাণ নাশের হুমকি
দেয়। এ সময় রোকেয়া বেগম নিরুপায় হয়ে ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে আসলে
হামলাকারীরা পালিয়ে যায়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্য (ওসি)মোস্থাছিনুর রহমান হামলার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রধান শিক্ষিকা লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com